চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার শীতলপুর এলাকার হাফিজ জুট মিলের পেছনে ঢাকা-চট্টগ্রাম রেল লাইনে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম রেলওয়ে থানার এএসআই মনোরঞ্জন দাশ বলেন, সকালে ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৫০ বছর বয়সী লোকটির মৃত্যু হয়। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতারের মর্গে পাঠানো হয়েছে।