রাঙ্গামাটিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ৪০

রাঙ্গামাটি শহরের রেডিও স্টেশন এলাকায় যাত্রীবাহী বাস উল্টে ৪০ জন যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ১৯ জনকে রাঙ্গামাটি হাসপাতালে ও চারজনকে চট্টগ্রাম মেডিকেলে নেয়া হয়েছে। আহত অন্যদের রাঙ্গামাটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
 
আহত যাত্রীরা জানায়, শুক্রবার সকালে রাঙ্গামাটি থেকে খাগড়াছড়িগামী যাত্রীবাহী একটি বাস রেডিও স্টেশন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে বাসের সকল যাত্রী আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয় লেকাজন আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি হাসপাতালে পাঠায়।
 
রাঙ্গামাটি জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন ও রাঙ্গামাটি পৌরসভার নব নির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরী দুর্ঘটনাস্থল এবং হাসপাতালে আহতদের দেখতে যান।