নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এরা হলেন, রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলাম বাবুর্চি ও তার ছেলে রাবিক।
শুক্রবার রাত সাড়ে সাতটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই বাবা-ছেলে নিহত হয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান, দুটি লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি।