আশুলিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

 
ঢাকার সাভারের আশুলিয়ায় অজ্ঞাত পরিচয় এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে, যাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে ধারণা পুলিশের। শুক্রবার বিকালে আউকপাড়ায় দকনকর্ড রেইনবো টাউন হাউজিং প্রকল্পে একটি পরিত্যক্ত ঘরে লাশটি পাওয়া যায় বলে জানান আশুলিয়া থানার এসআই আবু হেনা মোস্তফা রেজা।
 
তিনি বলেন, বিকালে স্থানীয়রা ওই কক্ষে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধারের পর  ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
 

তিনি জানান, আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের পরনে জিন্সের প্যান্ট ও শার্ট ছিল। বৃহস্পতিবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যার পর লাশটি ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।