ঘন কুয়াশার কারণে দীর্ঘ ৭ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ভোর ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
পাটুরিয়া ফেরি ঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমতে থাকায় পুনরায় ওই নৌরুটে ফেরি চলাচল শুরু করা হয়।