জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় বেলাল হোসেন (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন জহুরুল ইসলাম নামের অপর মোটরসাইকেল আরোহী। শনিবার সকাল ৯টার দিকে আক্কেলপুর-জামালগঞ্জ সড়কের আওয়ালগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত জহুরুল ইসলাম জানান, সকালে মোটরসাইকেলে করে জিয়াপুর থেকে আক্কেলপুর বাজারের উদ্দেশে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে আওয়ালগাড়ী এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে স্থানীয়রা দু’জনকেই আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক বেলাল হোসেনকে মৃত ঘোষণা করেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন এ বিষয়টি জানিয়েছেন।
নিহত মোটরসাইকেল চালক বেলাল হোসেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দেওগ্রামের মৃত হবিজ উদ্দীনের ছেলে ও আহত আরোহী একই গ্রামের জহুরুল ইসলাম।