বেদানার স্বাস্থ্যগুণ

 
আমাদের দেশে যেসব সুস্বাদু ফলের মধ্যে বেদানা অন্যতম একটি ফল। বেদানার আদি নিবাস ইরান ও ইরাক হলেও বর্তমানে এটি ভারত উপমহাদেশেও চাষ হচ্ছে। মিষ্টি স্বাদের পাশাপাশি এই ফলটির রয়েছে নানা রকম স্বাস্থ্যগুণ। এবার জেনে নেয়া যাক স্বাস্থ্য ও পুষ্টিতে বেদানার গুণ-
 
* রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি:
বেদানায় রয়েছে পটাশিয়াম ও ভিটামিন সি। প্রতিদিন বেদানার রস খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এর অ্যান্টিঅক্সিডেন্ট গুণও গ্রিন টি বা রেড ওয়াইনের থেকে প্রায় তিন গুণ বেশি। এর মধ্যে রয়েছে তিন প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট। ট্যানিন, অ্যান্থো সিয়ানিন ও এলাজিক অ্যাসিড। অ্যান্থোসিয়ানিন দেহ কোষ সুস্থ রাখার ফলে ভাইরাসের সংক্রমণ রুখতে পারে।
 
* রক্তচাপ নিয়ন্ত্রণ:
বেদানার অ্যান্টিঅক্সিডেন্ট সিস্টোলিক ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে। ফলে  মানসিক চাপ ও দুশ্চিন্তা কমে।
 
* কোলেস্টেরল কমাতে:
বেদানার রস রক্তের কোলেস্টেরলের মাত্রা কমাতে দারুণ উপযোগী। এর পলিফেনল অ্যান্টিঅক্সিডেন্ট কার্ডিওভাসকুলার স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি হলে রোজ খান বেদানার রস।
 
* ত্বক সুরক্ষায়:
ত্বকে নতুন কোষ উত্পাদনকারী উপাদান রয়েছে বেদানায়। এছাড়া চোখের নিচে পড়া বয়সের ছাপ দূর করতে পারে এই ফল।
 
* ক্যানসার প্রতিরোধে:
এক গবেষণায় দেখা গেছে স্কিন ক্যানসার ও প্রস্টেট ক্যানসার প্রতিরোধ করতে বেদানার রস সাহায্য করে এবং অ্যানিমিয়া রোগীদের জন্য বেদানা রস খুবই উপকারী। তথ্যসূত্র: ওয়েবসাইট।