বেনাপোল বন্দর থেকে খালাশ করা পণ্যবোঝাই ট্রাক থেকে চাঁদাবাজির প্রতিবাদে ট্রাক মালিক সমিতি, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নসহ বন্দর ব্যবহারকারী ৬ সংগঠন চলতি মাসের যে কোনো সময় বন্দর থেকে পণ্য পরিবহন বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার বিকালে বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির অডিটরিয়ামে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ঝিকরগাছা ট্রাক মালিক সমিতি ও ট্রাক শ্রমিক ইউনিয়নসহ বেনাপোল বন্দর ব্যবহারকারী ৬ সংগঠনের এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছা, নাভারন ও বেনাপোল ট্রাক মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান সজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, আমদানি রফতানি কারক সমিতির সাধারণ সম্পাদক মহসিন মিলন, যুগ্ন সম্পাদক মোতালেব হোসেন, ট্রাক মালিক সমিতির উপদেষ্টা জাহাংগীর হোসেন, যশোর জেলা সড়ক পরিবহন শ্রমকি ইউনিয়ন সমন্বয় পরিষদের সদস্য সচিব মাহবুবুর রহমান মজনু, জেলা ট্রাক ও ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শতকাল আলী, বেনাপোল সিএন্ডএফ এফজেন্ট এসোসিয়েশনর কাস্টমস বিষয়ক সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, আতিকুজ্জামান সনি ও বেনাপোল সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়নের সভাপতি মুজিবর রহমান।