নওগাঁর নিয়ামতপুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার ভাবিচা গ্রামের একটি মাঠ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিয়ামতপুর থানার ওসি ওবাইদুল হক জানান, সকালে উপজেলার ভাবিচা গ্রামের মাঠে স্থানীয়রা কাজ করতে যায়। ওই মাঠের নির্জন এলাকা জাতিজাপাড়া নামের একটি ভিঁটে সকাল ১১ টার দিকে একটি লাশ দেখতে পেয়ে থানায় সংবাদ দেয়। সংবাদের ভিত্তিতে দুপুর আড়াইটার দিকে ওই লাশ উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, পুলিশ ধারণা করছে, পরিকল্পিতভাবে ওই যুবককে অন্য কোথাও হত্যার করা হয়েছে। হত্যার পর যাতে তাকে কেউ চিনতে না পারে সে জন্যে তার মূখমণ্ডল আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। নিহতের পরিচয় জানার জন্য চেষ্টা করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের ঘটনাটি ক্ষতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।