বার্সেলোনার উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজের দুই ম্যাচের নিষেধাজ্ঞার জেরে স্প্যানিশ গণমাধ্যমকে ছাপার অযোগ্য ভাষায় গালি দিয়ে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলেন দানি আলভেস। আর এরই জের ধরে আলভেসকে আদালতে নেয়ার হুমকি দিয়েছে স্প্যানিশ ক্রীড়া সাংবাদিক সংস্থা।
কোপা দেল রের এসপানিওলের বিপক্ষে শেষ ষোলোর প্রথম রাউন্ডে মারদাঙ্গা লড়াই হয়েছে। দুটি লাল কার্ডসহ অনেকবার হলুদ কার্ড দেখাতে হয় রেফারিকে। এই ম্যাচেরই ড্রেসিংরুমে ফেরার সময় টানেলে সুয়ারেজের সঙ্গে কথা কাটাকাটি হয় সুয়ারেজের যার জন্য স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাকে দুই ম্যাচে নিষিদ্ধ করেছে।
আর এই জন্য দানি আলভেস স্প্যানিশ গণমাধ্যমকে দায়ী করে ইনস্টাগ্রামে পোস্ট দেন। ছাপার অযোগ্য ভাষা দিয়ে শুরু করে পোস্টে বলা হয়, গণমাধ্যমের লোকজন তাদের কাগজের বিক্রি বাড়ানোর জন্য আমাদের ব্যবহার করছে। গণমাধ্যমকে জঞ্জাল বলে উল্লেখ করেন তিনি। আর এরই জের ধরে স্প্যানিশ ক্রীড়া সাংবাদিকদের সংগঠন এই ব্রাজিলিয়ানকে আদালতে নেয়ার হুমকি দিয়েছে।
তাদের দেয়া এক বিবৃতিতে বলা হয়, স্প্যানিশ ক্রীড়া সাংবাদিক সংগঠন এর নিন্দা করে এবং এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার বিবেচনা করা হচ্ছে। কারণ এই ধরণের মন্তব্য ফৌজদারি কার্যবিধির মধ্যে পড়ে।এদিকে বার্সেলোনা আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, দানি আলভেস কিছুক্ষেত্রে মাত্রা ছাড়িয়ে গেলেও এটা সম্পুর্ণ তার মতামত যা প্রকাশ করার অধিকার তার আছে। বার্সেলোনা তার মনোভাবের সঙ্গে একমত পোষণ করা হয়েছে। গোল.কম/এএস স্পোর্টস।