লক্ষ্মীপুরে সুজন (৩৫) নামে আন্তঃজেলা এক ডাকাত সর্দারকে গ্রেফতার পুলিশ।
শনিবার রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি একই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, সুজন পুলিশের তালিকাভুক্ত আন্তঃজেলার ডাকাত সর্দার।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ভূইয়া জানান, সুজন এ থানায় তিনটি ডাকাতির মামলার আসামি। তাকে রবিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এছাড়াও জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।