জয়পুরহাটে জেলা পর্যায়ে শিশু পুরস্কার প্রতিযোগিতা শুরু

শিশুর সুষ্ঠু ও সুন্দরভাবে বেড়ে ওঠা নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০১৬ শুরু হয়েছে। জয়পুরহাটে শিশু একাডেমী মিলনায়তনে শনিবার থেকে তিনদিনব্যাপী এ অনুষ্ঠান শুরু হয়েছে।

শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ের ২৩ ইভেন্টে ২ শতাধিক শিশু শিক্ষার্থী ক ও খ গ্রুপে অংশগ্রহণ করবে। শনিবার প্রথম দিন অনুষ্ঠিত নৃত্য ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিশু একাডেমীর জেলা সংগঠক উমা রানী দাস। বিচারক ছিলেন মোস্তাকিম মো: ইব্রাহিম, নাহিদ সুলতানা ও পারভীন সুলতানা।
 
এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী শিশুরা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহনের সুযোগ পাবে।