বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির: প্রধান বিচারপতি

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করেছে। কারণ বিশ্বের অন্যান্য দেশে সাম্প্রদায়িক দাঙ্গা হলেও এদেশে বিগত পঞ্চাশ বছরেও তার কোনো নজির নেই বলে এক সুধী সমাবেশে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

 
গতকাল শনিবার দুপুরে সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের সিঁড়ি সোপান সংস্কার নির্মাণ এবং অবকাঠামোগত মহাপরিকল্পনার শুভ উদ্বোধন উপলক্ষে মোহন্ত আস্তান বাড়িতে এক সুধী সমাবেশে সীতাকুণ্ড স াইন কমিটির প্রশাসক এবং চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদার সভাপতিত্বে এবং প্রদীপ ভট্টাচার্যের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিশেষ অতিথি ছিলেন সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও এম মনজুর আলম, অতিরিক্ত সচিব সম্পদ সাহা, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, মেজর জেনারেল দেবাশীষ ভট্টাচার্য, ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার, পুলিশ সুপার একে এম হাফিজ আকতার। আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য দিদারুল আলম, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম ভুঁইয়া ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম, পৌর মেয়র আলহাজ বদিউল আলম, থানা মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্লাসহ পুরোহিত ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 
সুধী সমাবেশে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আরো বলেন, সীতাকুণ্ড হিন্দু সম্প্রদায়ের এশিয়ার মধ্যে বিখ্যাত তীর্থস্থান হিসাবে পরিচিত। এটাকে পর্যটন নগরী হিসাবে গড়ে তোলা গেলে এ এলাকার জনগণের মান উন্নয়নসহ সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আদায় হবে। এ জনপদে হিন্দুদের মোহন্ত এস্টেটের প্রায় পাঁচ হাজার একর সম্পত্তির মধ্যে প্রায় তিন হাজার একর সম্পত্তি বেদখল হয়ে যায়। তিনি বেদখল হয়ে যাওয়া এ সম্পত্তি উদ্ধারের জন্য স াইন কমিটির প্রশাসক চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদার প্রতি আহ্বান জানান। এব্যাপারে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া এ ধামের অবকাঠামোগুলোর উন্নয়নে নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও বিত্তবান সকল ধর্মের জনগণকে সাধ্যমত আর্থিক সহযোগিতা করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে স্বল্প আয়ের হাবিবুর রহমান নামে এক ব্যক্তি জেলা প্রশাসকের হাতে চন্দ্রনাথ ধামের উন্নয়নের জন্য ৫ হাজার টাকা দান করেন।