শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি পারাপার বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। শনিবার দিবাগত রাত ৩ টার পর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
 
এ সময় মাঝ পদ্মায় নৌ-চ্যানেলের বিভিন্ন পয়েন্টে ৭০০ শতাধিক যাত্রী নিয়ে নোঙর করেছে ৬ টি ফেরি। ফেরিতে থাকা ফগ লাইটও কাজ করছে না।
 
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (বানিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারি  জানান, ঘন কুয়াশার কারণে নৌ-চ্যানেলের মার্কিং বয়া দেখা না যাওয়ায় কর্তৃপক্ষ ফেরি পারাপার বন্ধ রাখার নির্দেশ দেয়। এ সময় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট ও মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়া ৬ টি ফেরি মাঝ পদ্মায় নোঙরে রাখা হয়।