বিজ্ঞান
সোনিয়া ফেরদৌসী
সহকারী শিক্ষক
হলি ফ্লাওয়ার স্কুল, ঢাকা
সংক্ষিপ্ত প্রশ্ন
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। তোমাদের জন্য পঞ্চম শ্রেণির প্রথম অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্যস্থান পূরণ, মিলকরণ ও কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর ধারাবাহিক আলোচনা করা হবে। বন্ধুরা, পঞ্চম শ্রেণিতে ভালো ফলাফলের জন্য প্রথমে তোমাদেরকে বই ভালোভাবে পড়তে হবে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখার জন্য মনে রাখবে, যেহেতু প্রতিটি প্রশ্নের নম্বর ২ তাই উত্তরও ২ নম্বর উপযোগী হতে হবে অর্থাত্ অন্তত ২টি বাক্যে উত্তর দেওয়ার চেষ্টা করবে। কখনো কখনো তা এক বাক্যেও হতে পারে। শূন্যস্থান ও মিলকরণের জন্য বইয়ের কোনো বিকল্প নেই। আর কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তরের জন্য, প্রশ্নের বিভিন্ন অংশের জন্য নির্ধারিত নম্বর অনুযায়ী উত্তর লেখার চেষ্টা করবে।
৫। বীজের বিস্তরণ কী?
উ: মাতৃউদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ। বীজের বিস্তরণের ফলে নতুন নতুন উদ্ভিদ আবাস গড়ে ওঠে।
৬। খাদ্যজাল কাকে বলে?
উ: যে কোনো বাস্তুসংস্থানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকে। একাধিক খাদ্যশৃঙ্খল একত্রিত হয়ে যে জাল তৈরি করে তাকে খাদ্যজাল বলে।
৭। তুমি শ্বাসকার্যে কোন কোন গ্যাস বিনিময় কর?
উ: আমি শ্বাসকার্যে অক্সিজেন গ্যাস গ্রহণ করি ও কার্বন- ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ করি।
৮। উদ্ভিদের পরাগায়ন কীভাবে ঘটে?
উ: কীট-পতঙ্গ, পাখি ইত্যাদির মাধ্যমে উদ্ভিদের পরাগায়ন ঘটে। পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়।
৯। মানুষ নির্ভর করে এমন চারটি জড়বস্তুর উদাহরণ দাও।
উ: মানুষ নির্ভর করে এমন চারটি জড়বস্তুর নাম হলো:
মাটি, পানি, বায়ু ও সূর্যের আলো।
১০। উদ্ভিদ নির্ভর করে এমন কয়েকটি জড়বস্তুর নাম লেখ।
উ: পরিবেশে বেঁচে থাকার জন্য উদ্ভিদ বিভিন্ন জড় বস্তুুর উপর নির্ভর করে।
যেমন:
মাটি পানি বায়ু ও সূর্যের আলো