ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বি আইডব্লিউটিসি) শনিবার দিবাগত রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখার পর কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৮টার দিকে চলাচল স্বাভাবিক হয়।
বি আইডব্লিউটিসি’র সহকারি ব্যবস্থাপক চন্দ্র শেখর জানান, শনিবার দিবাগত রাত ৩টা থেকে ঘন কুয়াশার কারণে নৌ-চ্যানেলের মার্কিং বয়া দেখা না যাওয়ায় কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়।