পুরান ঢাকার বাবুবাজারে লেগুনার ধাক্কায় শান্ত (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হন তিনি।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রশিদ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের লাশ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানা গেছে।