স্ত্রীর মৃত্যুর খবরে শোক সইতে না পেরে আত্মহত্যা করেছেন এক স্বামী। রবিবার ভোরে নড়াইল পৌর এলাকার বরাশুলা গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত কবীর খান (৪৭) বরাশুলা গ্রামের খান পাড়ার বাসিন্দা। তার স্ত্রী নাম আসমা বেগম (৪৩)।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, ক্যান্সার আক্রান্ত আসমা শনিবার যশোরের বসুন্দিয়া গ্রামের বাবার বাড়িতে মারা যান। এই খবর শোনে কবীর শোকে কাতর হয়ে পড়েন। ভোরে তিনি কীটনাশক পান করে তাকে কাতরাতে দেখা দেয়। এলাকাবাসী টের পেয়ে তাকে নড়াইল সদর হাসপাতলে নেয়া হলে সেখানে মারা যান।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিত্সক মশিউর রহমান বলেন, বিষের ক্রিয়ায় কবীর খান মারা গেছেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস বলেন, এই ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।