জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম ভূঁইয়া মারা গেছেন (ইন্নালিল্লাহি..... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
শনিবার দিবাগত রাত তিনটা পাঁচ মিনিটে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিশিষ্ট এ শিক্ষানুরাগী শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দলটির ময়মনসিংহের নান্দাইল উপজেলা শাখার সভাপতি ছিলেন।
সাবেক এ উপজেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যুতে দলটির পক্ষে বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ এমপি গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।