ব্যবসায়ীকে গুলি করে ৭ লাখ টাকা ছিনতাই

রাজধানীর কদমতলী থানা এলাকায় এক জমি ব্যবসায়ীকে অস্ত্র দেখিয়ে সাড়ে সাত লাখ টাকা টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
 
রবিবার দুপুর পৌনে ১টার দিকে রায়েরবাগ এলাকার যমুনা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। ওই জমি ব্যবসায়ীর নাম মো. ইকবাল (৩৫)। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার বাসিন্দা।
 
কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, যমুনা ব্যাংকের সামনে দুটি মোটরসাইকেলে থাকা চার যুবক ফাঁকা গুলি ছোড়ে। জমি ব্যবসায়ী ইকবাল ব্যাগে সাড়ে সাত লাখ টাকা নিয়ে যাওয়ার সময় ওই যুবকরা ব্যাগটি ছিনিয়ে নেয়।