মেহেরপুরের গাংনী উপজেলায় ড্রেজার দিয়ে অবৈধভাবে পুকুর থেকে বালু উত্তোলনের দায়ে দুই ইটভাটার মালিককে তিন লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বালিয়াঘাট গ্রামের ইঁটভাটা মালিক আনিসুর রহমান মাস্টারতে দুই লাখ ও জেদ্দা ইটভাটার মালিক শরিফুল ইসলাম বাবলু বিশ্বাসকে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
রবিবার বেলা ১২ টার দিকে উপজেলার নিশিপুর ও বালিয়াঘাটে পৃথক অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল আমিন অর্থদণ্ডের এসব টাকা আদায় করেন।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন জানান, তাদেরকে ভূমি সুরক্ষা আইনে এ দণ্ডাদেশ দেয়া হয়েছে।