ফেনীতে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। রবিবার বিকেলে শহরের জেল সড়কের পিটিআই মাঠে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহা পরিচালক (প্রশাসন) ও একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।
জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার এতে সভাপতিত্ব করেন। এতে পুলিশ সুপার মো. রেজাউল হক, জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ ফাতেমা আফরোজ, সোনাগাজী সরকারি কলেজের অধ্যক্ষ মহি উদ্দিন চৌধুরী ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক বিশেষ অতিথি ছিলেন।
তিনি আরো বলেন, ‘একজন মা বাংলাদেশে এই রকম সুযোগ তৈরি করে দিয়েছেন। তিনি জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
মেলায় সরকারি-বেসরকারি ৪০ টি স্টল স্থান পেয়েছে। মেলা উপলক্ষে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ‘ইউনিয়ন ডিজিটাল সেন্টার’, মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ‘মাল্টিমিডিয়া ক্লাসরুম ও উচ্চ মাধ্যমিক স্তরের জন্য ‘জাতীয় তথ্য বাতায়ন’ বিষয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।