মোজাহেদুল ইসলাম ঢেউ
সার্ফ এক্সেল ডিটারজেন্টের নতুন বিজ্ঞাপন। এতে দেখা যায়, একটি মেয়ে তার মুসলমান বন্ধুর মসজিদে রং মাখাচ্ছে। এতে ধর্মীয় বিষয় হিসেবে সোশ্যাল মিডিয়ায় হিন্দু ধর্মের মানুষরা ক্ষেপে উঠে। এরই ক্ষোভ হিসেবে তারা সোশ্যাল মিডিয়া অর্থাত্ ফেসবুক টুইটারসহ গুগল প্লে-স্টোরে প্রতিক্রিয়া জানাতে শুরু করে। এ প্রতিক্রিয়ায় শুধু সার্ফ এক্সেলই নয় মাক্রোসফট এক্সেলও ক্ষতিগ্রস্ত হয়।
যদিও এই প্রতিক্রিয়ার নেগেটিভ রিভিউয়ের পারিমাণ খুব বেশি নয় তবে সময়ের সঙ্গে সঙ্গে বাড়ার আশঙ্কা রয়েছে।
জানা গেছে , সার্ফ এক্সেল ডিটারজেন্টের জায়গায় প্লেস্টোরে মাইক্রোসফট এক্সেলের অ্যাপে নেগেটিভ রিভিউ দিয়েছে কিছু সংখ্যক ভারতীয় নাগরিক।
নতুন একটি বিষয় সামনে এসেছে আর তা হলো-অনেক নাগরিক প্রতিক্রিয়া দেখাচ্ছেন যে, তার এই অ্যাপটি গুগল প্লে স্টোরের মাইক্রোসফট এক্সেল ব্যবহার করত এবং তাতে তারা ৫ তারকা র্যাঙ্কিংও দিয়েছে কিন্তু বর্তমানে ধর্মীয় বিষয় নিয়ে বিজ্ঞাপন করাতে এটি থেকে তারা সরে আসছে।
ভারতে (হোলি) রং খেলা শুরু হবে আগামী ২০ মার্চ। এই উত্সবকে কেন্দ্র করে সার্ফ এক্সেলের একটি বিজ্ঞাপনে ধর্মীয় সম্প্রীতি তুলে ধরা হয়। তবে কিছু উগ্রবাদী হিন্দু এই বিজ্ঞাপনকে ‘হিন্দু বিরোধী’ হিসেবে আখ্যা দিয়েছে।
ক্ষোভ ঝেড়েছে সার্ফ এক্সেলের ওপর। কেউ কেউ না বুঝেই প্লেস্টোরে থাকা মাইক্রোসফট এক্সেলের অ্যাপে নেতিবাচক রিভিউ লিখেছে। সেই সঙ্গে রেটিং দিয়েছে ১ স্টার। আদতে সার্ফ এক্সেল ও মাইক্রোসফটের কোনো চুক্তি নেই। তাদের ব্যবসাও আলাদা পণ্য নিয়ে।
দুটোর পার্থক্য এক ব্যবহারকারী না বুঝতে পেরে মাইক্রোসফট এক্সেলের রিভিউয়ে লিখেছে, সার্ফ এক্সেল বর্জন করুন। এটা হিন্দু বিরোধী। তোমরা পাকিস্তানে গিয়ে ব্যবসা কর।
আরেকটি রিভিউয়ে লেখা হয়েছে, তোমরা দেশদ্রোহী। যদি আমরা বিষয়টিকে সত্যিই আমলে নেই তাহলে ব্যবসা গুটিয়ে তোমাদেরকে পালাতে হবে। সাঙ কর্মীদের তোমরা চেনো না। জয় গোমাতা।
এবারই প্রথম নয়। এর আগেও এমন ভুল করেছে কিছু সংখ্যক ভারতীয়।
২০১৭ সালে স্ন্যাপচ্যাটের সিইও ইভান স্পিলবার্গ ভারতে অফিস খুলতে অসম্মতি জানান। তার ভাষ্য ছিল, ভারত খুবই দরিদ্র একটি দেশ। সেখানে স্ন্যাপচ্যাট চলবে না। ব্যস, এই কথাতে ক্ষেপে গিয়ে ভারতীয়রা স্ন্যাপচ্যাটের রেটিং কমানোর যুদ্ধে নেমে পড়ে। কিন্তু কিছু সংখ্যক মানুষ স্ন্যাপচ্যাটের বদলে ভারতীয় ই-কমার্স কোম্পানি স্ন্যাপডিলের অ্যাপে এক স্টার রেটিং দিতে শুরু করেন।