রাজধানীর পল্লবীতে সিরাজুল ইসলাম ভুট্টু (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোর ৫টার দিকে পল্লবীর কালশী মিল্লাত ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, ঘটনার সময় ভুট্টু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন একই ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরে স্ত্রী টয়লেটে গেলে কে বা কারা ঘরে ঢুকে ভুট্টুকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী সাবিনা ইয়াসমিনকে আটক করেছে পুলিশ। মামলা প্রক্রিয়াধীন রয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হেয়েছে।