শাহজালালে বিমান দুর্ঘটনা মোকাবেলায় মহড়া মঙ্গলবার

এয়ারপোর্ট ইমারজেন্সি এক্সাসাইজ চুড়ান্ত বিমান দুর্ঘটনা মহড়া মঙ্গলবার। বিকাল ৩টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ মহড়া অনুষ্ঠিত হবে।
 
মহড়ার প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন রাখবেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন (এমপি)। ইতিমধ্যে মহড়ার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মহড়া উপলক্ষে বিমানবন্দর এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিভিল অ্যাভিয়েশন অথরিটি ও বিমানবন্দর সুত্রে এ তথ্য জানা গেছে।
 
এয়ারপোর্ট ফায়ারের অ্যাসিটেন্ট ডিরেক্টর (এডি) এ এস এম খালেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
 
মহড়ার দিন বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, সিভিল এ্যাভিয়েশন, এপিবিএন, বিমান, আনসার, হাসপাতাল ও ক্লিনিক এর চিকিৎসক,নার্স বাহিনী সহ ৪০ থেকে ৪৫টি সরকারী ও বেসরকারী সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। 
 
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন ( এপিবিএন) এর সিনিয়র এএসপি আলমগীর হোসেন শিমুল জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা আগে থেকেই জোরদার ছিল। মহড়া উপলক্ষে আরো বাড়তি নিরাপত্তা বাড়ানো হয়েছে।