বই বিতরণের সময় আদায় করা টাকা ফেরত দিলেন শিক্ষক

নাগেশ্বরীতে বিনামুল্যের বই বিতরণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকা ফেরত দিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

জানা গেছে, উপজেলার রায়গঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ষষ্ঠ থেকে নবম শ্রেণির মোট ৩৯৫ জন শিক্ষার্থীর কাছে বিতরণের সময় জনপ্রতি ১০০ টাকা আদায় করেন। এলাকাবাসী ও অভিভাবক বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও ম্যানেজিং কমিটির সভাপতি একেএম মোস্তাফিজুর রহমানকে জানান। পরে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদকে ডেকে শিক্ষার্থীদের টাকা ফেরতের নির্দেশ দেন তিনি। পরে গত দুইদিনে প্রধান শিক্ষক প্রায় ৩০০ জন শিক্ষার্থীকে টাকা ফেরত দেন।