নওগাঁয় বাসচাপায় নিহত এক

নওগাঁর পত্মীতলায় বাসচাপায় পৃষ্ট হয়ে রুহুল আমিন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে পত্মীতলা বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন পত্মীতলা গ্রামের ওসমান গণির ছেলে।
 
জানা যায়, রুহুল আমিন সাইকেল চালিয়ে পত্মীতলা বাজার থেকে উপজেলার নজিপুরের দিকে যাচ্ছিলেন। নওগাঁ থেকে ছেড়ে আসা সাপাহারগামী একটি যাত্রীবাহী বাস পত্মীতলা বাজারের পাশের প্রধান সড়কে রুহুল আমিনকে চাপা দিলে ঘটনাস্থলেই রুহুল আমিন মারা যান।
 
পত্মীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।