কুড়িগ্রাম শহরের খেজুরেরতল এলাকায় সড়ক দুর্ঘটনায় মোকলেছুর রহমান মন্টু (৬৫) নামের এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ সময় আশঙ্কাজনক অবস্থায় উৎস (২২) নামে এক যুবককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোকলেছুর রহমান মন্টু সদর উপজেলার নাজিরা গোডাউনপাড়ার বাসিন্দা বলে জানা গেছে। আহত মোটরসাইকেল চালক উৎস শহরের পুরাতন স্টেশনপাড়ার ফজলুল করিমের পুত্র।
জানা যায়, সোমবার বিকেলে কুড়িগ্রাম শহরের খেজুরেরতল এলাকায় বাইসাকেল আরোহী মোকলেছুর রহমান মন্টুর সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মুক্তিযোদ্ধা মোকলেছুর রহমান মন্টু নিহত হন।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ ইসতেশাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।