কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়ন যুবলীগ সভাপতি জামাল উদ্দিন হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।
সোমবার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আবদুস সোবহান ভূঁইয়া হাসান।
সভায় বক্তারা যুবলীগ নেতা জামালের খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এতে উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারি সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা জিএম মীর হোসেন মীরু, উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহজালাল মজুমদার ও উপজেলা আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক হেলাল বিশেষ অতিথি ছিলেন।
কুলাসার মাদরাসা মাঠে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শফিক আহমেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ খোকন, সদস্য জিয়াদ হোসেন জাবেদ, যুবলীগ নেতা মহিবুল আলম কাননসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিতি ছিলেন। IMG0
উল্লেখ্য, আলকরা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার রাতে ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চুর সমর্থিত নেতা-কর্মীরা জামাল উদ্দিনকে কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করে।