নারায়ণগঞ্জে বাউল শিল্পীকে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বাউল শিল্পীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ফয়সাল আহমেদ টুটুল (৩০) ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকার সোবহান মিয়ার ছেলে।
 
জানা গেছে, সোমবার ভোরে বাসায় ফেরার পথে ফতুল্লার দেলপাড়ার পেয়ারাবাগান এলাকায় কয়েকজন দুর্বৃত্ত তার মাথায় আঘাত করে। পরে তারা টুটুলের শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে হত্যার পর লাশ সড়কের এক পাশে ফেলে রেখে যায়।
 
ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার দাস বলেন, ‘পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের আটকে চেষ্টা চলছে।’