নেত্রকোণায় দুই কলেজে সংবিধান বিষয়ক সেমিনার

আমাদের জীবনে সংবিধানের প্রয়োজনীয়তা শীর্ষক পৃথক দুটি  আলোচনা সভা গতকাল সোমবার নেত্রকোণা সরকারি মহিলা কলেজ এবং নেত্রকোণা রাজুর বাজার কলিজিয়েট স্কুলে অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানের আয়োজক ছিল ঢাকার সংগঠন “আইন পাঠক সংঘ”।
নেত্রকোণা সরকারি মহিলা কলেজ এবং রাজুরবাজার কলেজিয়েট স্কুলে অনুষ্ঠিত আলোচনা সভায়  ‘বাংলাদেশের সংবিধান কেন জানতে হবে’ এ বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন আইন পাঠক সংঘের প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ নূহ ।
নেত্রকোণা সরকারি মহিলা কলেজের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ মঞ্জুর-এ-এলাহী খান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন কলেজের সহযোগী অধ্যাপক শামসুন্নাহার বেগম, সহকারী অধ্যাপক এসএম সাখাওয়াত হোসেন এবং ইত্তেফাকের জেলা প্রতিনিধি শ্যামলেন্দু পাল।
রাজুরবাজার কলেজিয়েট স্কুলে বিশিষ্ট লেখক  অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন  প্রভাষক মোফাজ্জল হোসেন খান, শিক্ষার্থী সালমা আক্তার বেলী এবং মাকসুদা আক্তার এরিন।
অনুষ্ঠান শেষে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের হাতে আইন পাঠক সংঘের পক্ষ থেকে বাংলাদেশের  দুটি সংবিধান প্রদান করা হয়।