জয়পুরহাটে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা সমাপ্ত

শিশুদের প্রতিভা বিকাশে তিনদিন ব্যাপী আয়োজিত জেলা পর্যায়ের জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা গতকাল সোমবার শেষ হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন শিশু একাডেমীর জেলা সংগঠক উমা রানী দাস। প্রতিযোগিতায় বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন হীয়া দাস, আরতী নন্দী, কনা ভক্ত, জান্নাতুল নাঈম, তামান্না ইয়াসমিন ও গোবিন্দ কর্মকার।
 
এখানে প্রথম স্থান অধিকারীরা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহনের সুযোগ পাবে। পাঁচ উপজেলার ২ শতাধিক শিশু ২৫টি বিষয়ের প্রতিযোগিতায় অংশগ্রহন করে  ৫০ জন  ক ও খ গ্রুপ প্রথম স্থান অধিকার করেছে ।