পৌর নির্বাচন: পুনঃভোট চলছে ৫১ কেন্দ্রে

অনিয়ম-সংঘর্ষ-গোলযোগের কারণে স্থগিত নরসিংদীর মাধবদীসহ ২০টি পৌরসভার মোট ৫১টি ভোট কেন্দ্রে পুনঃভোট চলছে।
 
নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৮টায় নির্ধারিত কেন্দ্রগুলোতে ভোট শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত এ ভোট চলবে।
 
চৌমুহনী পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন বলেন, শান্তিপূর্ণভাবে ভোট শুরু হয়েছে। ব্যাপক নিরাপত্তা রয়েছে। কোনো ধরনের গোলযোগের আশঙ্কা দেখছি না।
 
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, কেউ অনিয়মের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। IMG0
 
দলীয় প্রতীকে দেশে প্রথমবারের মতো স্থানীয় সরকারের পৌরসভা নির্বাচনে গত ৩০ ডিসেম্বর ২৩৪ পৌরসভায় ভোট হয়। এর মধ্যে অনিয়ম ও গোলযোগের কারণে মাধবদী পৌরসভা এবং আরও ১৯ পৌরসভার ৩৯টি কেন্দ্র স্থগিত করা হয়েছিল।