‘ছিনতাইয়ের টাকা ভাগ করা’ নিয়ে দ্বন্দ্বে নিহত ১

 
চট্টগ্রামে ‘ছিনতাইয়ের টাকা ভাগাভাগি’ করাকে কেন্দ্র করে মামুন নামে যুবক খুন হয়েছেন। এই ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় নগরীর মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল মাঠে এই ঘটনা ঘটে।
 
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নূর আহম্মদ জানিয়েছেন, সন্ধ্যায় নগরীর মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল মাঠে কথা কাটাকাটির এক পর্যায়ে একজন মামুনকে ছুরিকাহত করে। তাকে আহতাবস্থয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া হয়। রাতে চিকিত্সাধীন অবস্থায় মামুন মারা যান।
 
পরে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুইজন এবং হাসপাতাল থেকে চারজনকে গ্রেফতার করে।
 
তিনি জানান, গ্রেফতারকৃতরা জানিয়েছে, টাকার ভাগাভাতি করাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।