চালককে হত্যা করে মাহেন্দ্র নিয়ে পালানোর সময় গ্রেফতার ৪

 
খুলনার হরিণটানা থেকে চালককে হত্যা করে মাহেন্দ্র নিয়ে পলিয়ে যাবার সময় চার ছিনতাইকারীকে গ্রেফতার করছে গোপালগঞ্জের কাশিয়ানী থানা পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পোনা পুলিশ চেকপোষ্ট এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন, খুলনা জেলার বৈঠাঘাট উপজেলার চকরাখালী গ্রামের আয়উব আলী মোল্যার ছেলে মাসুদ রানা (৩৫), চট্টগ্রাম জেলার পাহারতলীর মনসুর আলী কলোনীর ইব্রাহিম মোল্যার ছেলে নূর ইসলাম (১৯), একই জেলার দক্ষিণ কাটরী গ্রামের প্রাণ হরি দাসের ছেলে জনি দাস (২০) ও হালিশহরের আব্দুর রফ সিকদেরর ছেলে রনি সিকদার (১৮)।
 
কাশিয়ানী থানার এসআই ফয়সাল আহম্মেদ জানান, গভীর রাতে গ্রেফতারকৃত ওই চারজন একটি মাহেন্দ্র নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় টহল পুলিশের একটি দলের সন্দেহ হলে তাদের মাহেন্দ্রসহ গ্রেফতার করে। পরে জিজ্ঞাসাদে ওই চারজন খুলনার হরিণটানা থেকে মাহেন্দ্র চালক ওহিদুর রাহমান রিপনকে হত্যা করে মাহেন্দ্র ছিনতায়ের কথা স্বীকার করে।
 
খুলনা জেলার লবনচোরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরদার মোশারফ হোসেন জানান, সোমবার গভীর রাতে ওই থানা এলকার খুলনা-রূপসা মহাসড়কের হরিরটানা নামকস্থানে মহেন্দ্র চালকে কুপিয়ে হত্যা করে মাহেন্দ্র নিয়ে পালিয়ে যাচ্ছিল গ্রেফতারকৃতরা। তাদের থানায় নিয়ে আসা হচ্ছে।
 
তিনি আরো জানান, নিহতের পরিবারের সদস্যরা লাশ দেখে মাহেন্দ্র চালক ওহিদুর রাহমান রিপন বলে সনাক্ত করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে মাসুদ রানা ডাকাত দলের সদস্য।
 
প্রসঙ্গত, আজ মঙ্গলবার ভোরে খুলনার হরিণটানা থেকে মাহেন্দ্র চালক ওহিদুর রাহমান রিপনের লাশ উদ্ধার করে লবনচরা থানা পুলিশ।