রাজশাহীর বাঘায় জমি দখল করা নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জন নারীসহ আহত হয়েছে ৩০ জন। যারা প্রত্যেকেই স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে রামেক হাসপাতালে প্রেরন করা হয়েছে তিন জনকে। মঙ্গলবার সকালে উপজেলার আমোদপুর এলাকায় এ ঘটনা সংঘটিত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মশিদপুর গ্রামের ইনছার মাঝির ছেলে মহাসিন আলী পার্শ্ববর্তী আমোদপুর গ্রামের মৃত আয়ন আলীর এক বিঘা জমি ক্রয় সূত্রে ২২ বছর ধরে দখল করে যাচ্ছেন। প্রক্ষান্তরে আমোদপুর গ্রামের আয়েন উদ্দিনের বড় ছেলে আলম হোসেনের দাবি ওই জমি তার বাবা বিক্রি করেননি। এ মর্মে গত ৬ মাস পূর্বে আলম তার লোকজন নিয়ে ওই জমি দখল করতে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় আদালতের স্বরনাপূর্ণ হন মহাসিন।
আমোদপুর গ্রামের বাসিন্দা নিজাম এবং চারু-সহ অনেকেই জানান, আদালতে এই জমি নিয়ে মামলা চলোমান থাকলেও এ বছর বোরধান রোপন করেছে আলম। কিন্তু মহাসিন আলী মঙ্গলবার সকাল ৮ টার সময় প্রায় ২৫-৩০ জন লোক নিয়ে পূর্বের ধান নষ্ট করে নতুন করে সেখানে ধান লাগাতে শুরু করে। এ খবর শুনতে পেয়ে আলম গ্রাম বাসিদের সাহায্য কামনা করে এবং সকাল ১০ টার সময় লোকজন নিয়ে জমিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ সংঘর্ষে আলম নিজেসহ তার পক্ষের রবিউল, আবুল কালাম, রইলা, আসিয়া ববিতা ও উর্মিলাসহ প্রায় ১০ জন আহত হয়। অপর দিকে মহাসিন পক্ষে তিনি নিজেসহ তার ভাই গোলাম মোস্তফা, মোয়াজ্জেম, আজিজুল, আশরাফুল ও কামরুলসহ প্রায় ২০ জন আহত হয়। এর মধ্যে মোয়াজ্জেম,আজিজুল এবং আলমকে রামেক হাসপাতারে প্রেরন করা হয়েছে। মোয়াজ্জেম ও আলমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
এ দিকে দুই পক্ষের লোকজন যখন বাঘা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে আসে তখন মহাসিন পক্ষের কতিপয় লোকজন আলম পক্ষের উপরে সেখানেও হামলা চালায়। এ খবর শুনে আমোদপুর গ্রামের লোকজন ছুটে আসে হাসপাতালে। এ নিয়ে আবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানেও বাঘা থানা পুলিশের ব্যাপক ভুমিকায় পরিস্থিতি নিয়ন্ত্রন করা সম্ভব হয়।
বাঘা থানা অফিসার ইনচার্জ আলী মাহামুদ জানান, দুই পক্ষের মধ্যে জমি-জমা নিয়ে সংঘাতের খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ফোর্স দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।