উলিপুরে বিএনপি প্রার্থী তারিক চৌধুরী নির্বাচিত

কুড়িগ্রামের উলিপুর পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থী তারিক আবুল আলা চৌধুরী আট হাজার নয় শ ৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী সাজাদুর রহমান তালুকদার সাজু (নারিকেল গাছ) পেয়েছেন পাঁচ হাজার আট শ ৫৩ ভোট।
 
মঙ্গলবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ সম্পন্ন হয়। বর্তমান মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হামিদ সরকার পাঁচ হাজার চার শ ৪৬ ভোট পেয়েছেন।
 
রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করা হয়েছে।
 
উল্লেখ্য, ৩০ ডিসেম্বর ব্যালট পেপার ছিনতাই ও সংঘর্ষের ঘটনায় ৩নং ওয়ার্ডের নারিকেল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরুষ) ও ৫নং ওয়ার্ডের উলিপুর মদিনাতুল উলুম দাখিল মাদরাসা কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হয়ে যায়।