বিশেষ অফার নিয়ে বাণিজ্য মেলায় প্রাণ

 
এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গ্রাহকদের জন্য বিশেষ অফার নিয়ে এসেছে দেশের অন্যতম বৃহৎ খাদ্য পণ্য প্রক্রিয়া ও বাজারজাতকারী প্রতিষ্ঠান প্রাণ। ৫০০ টির অধিক প্রাণ পণ্য নিয়ে নয়টি স্টল ও প্যাভিলিয়ন সাজানো হয়েছে। গ্রাহকরা বিভিন্ন প্যাকেজের আওতায় এসব পণ্য কিনতে পারবেন। এ ছাড়া নির্দিষ্ট মূল্যের পণ্য কিনলে রয়েছে নগদ মূল্য ছাড়।
 
প্রাণ ফুডস'র প্রধান বিপণন কর্মকর্তা আলী হাসান জানান, এ বছর মেলাকে সামনে রেখে প্রাণ ২৫টি নতুন পণ্য নিয়ে এসেছে। এ পণ্যগুলির মধ্যে রয়েছে- ম্যাকারনি, হট আম ও জলপাইয়ের আচার, গার্লিক পাউডার, সানফ্লাওয়ার ওয়েল, স্টিক নুডলস্, স্বাদের মসলা ও রাইস ব্রান ওয়েল।
 
তিনি জানান, এবারের বাণিজ্য মেলায় প্রাণের নয়টি প্যাভিলিয়ন ও স্টলে ৪৪ টি বিশেষ প্যাকেজ অফার চালু রয়েছে। ১৫ নং প্যাভিলিয়নে রয়েছে ৩০ টির বেশি অফার। এসব প্যাকেজে সর্বোচ্চ ১১৮ টাকা পর্যন্ত নগদ মূল্যছাড় দেয়া হচ্ছে। এ ছাড়া ক্রেতারা নূন্যতম ১০০ টাকার পণ্য কিনলেই ১০ টাকা ছাড় পাচ্ছেন।
 
মেলায় ৬ ও ১১ নং প্রিমিয়ার প্যাভিলিয়নে নানা ধরনের বিস্কুট ও বেভারেজ পণ্য পাওয়া যাচ্ছে। অন্যদিকে নুডুলস, কেক, মসলা, দুগ্ধ পণ্য, ও তৈরি পোশাক দিয়ে সাজানো হয়েছে যথাক্রমে ১০, ৩৬, ৩৮, ৪১ ও ৩৫ নং স্টল।
 
আলী হাসান জানান এসব প্যাকেজ অফারে ক্রেতাদের নিকট থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। গত বছরের তুলনায় এবার ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় বেশি। তিনি বলেন, দেশি ও বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতেই বাণিজ্য মেলায় অংশগ্রহণ করেছে প্রাণ। তাছাড়া ভোক্তাদেরকে পণ্য সম্পর্কে অবহিত করা এ মেলায় অংশগ্রহণের অন্যতম কারণ।