আজিমপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত

 
রাজধানীর আজিমপুরে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল গাফফার (১৮) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার দুুপুরে এ ঘটনা ঘটে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
 
জানা গেছে, আব্দুল গাফ্ফার ওই এলাকার একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। দুপুর সাড়ে তিনটার দিকে অসাবধানতাবশত একটি বিদ্যুত্ এর তারে জড়িয়ে নিচে পড়লে গুরুতর আহত হন তিনি। পরে তার সহকর্মী শ্রমিক হারুন অর রশিদ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।