সীমিত ওভারের ম্যাচ খেলতে নিউজিল্যান্ডের অকল্যান্ড এয়ারপোর্টে ছিলেন পাকিস্তানের হার্ডহিটার ব্যাটসম্যান শহীদ আফ্রিদি। সঙ্গে ছিলেন আহমেদ শেহজাদ। এয়ারপোর্টের ম্যাকডোনাল্ডে এসে খাবার কেনেন তারা দুইজন। কিন্তু অবাক হয়ে লক্ষ্য করেন, খাবারের অর্থ পরিশোধের জন্য দেশটির স্থানীয় মুদ্রা নেই তাদের কাছে। পকেট ভর্তি মার্কিন ডলার। অন্যদিকে দোকানদার চাইছেন নিউ জিল্যান্ডের ডলার।
দোকানদারের সঙ্গে এ বিষয়ে কথা বলতে থাকেন শেহজাদ ও আফ্রিদি। কিন্তু তিনি কিছুতেই নেবেন না মার্কিন ডলার। কারণ এখানে সে ব্যবস্থা নেই। চাইলেও তিনি মার্কিন ডলার নিতে পারবেন না। পাকিস্তানের এই দুই ক্রিকেটারকে রক্ষা করতে এ সময় এগিয়ে আসেন এক পাকিস্তান ক্রিকেট ভক্ত। ওয়াকাস নাভিদ নামের ভক্ত বিল পরিশোধ করেন।