সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। সাত ঘণ্টা বন্ধ থাকার মঙ্গলবার সন্ধ্যা সাতটায় ঢাকার সঙ্গে ওই রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে এক ছাত্র নিহতের ঘটনায় বেলা সোয়া ১১ টার দিকে মাদরাসা ছাত্ররা রেল স্টেশন ভাঙচুর এবং লাইন থেকে স্লিপার তুলে নেয়। এ সময় ঢাকার সঙ্গে ওই রুটের ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়।