ট্যানারি স্থানান্তরে দেরি করলে প্লট বাতিল : শিল্পমন্ত্রী

যেসব ট্যানারি মালিক তাদের প্রতিষ্ঠান রাজধানীর হাজারীবাগ  থেকে সাভারের বলিয়াপুর ইউনিয়নে ট্যানারি শিল্পনগরীতে স্থানান্তরে একদমই কাজ শুরু করেননি, তাদের প্লট বাতিল করা হবে। এ প্লট বাতিলের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।
 
মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিল্পমন্ত্রীর কার্যালয়ে ট্যানারি মালিকদের সংগঠন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) নেতাদের সঙ্গে বৈঠকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ কথা বলেন।
 
বৈঠক শেষে বিএফএলএলএফইএর সভাপতি মহিউদ্দিন মাহমুদ মাহিন সাংবাদিকদের এ কথা জানিয়ে বলেন, যেসব ট্যানারি মালিক তাদের প্রতিষ্ঠান সাভার ট্যানারি শিল্পনগরীতে স্থানান্তরে একদমই কাজ শুরু করেননি, তাদের প্লট বাতিল করা হবে বলে শিল্পমন্ত্রী জানিয়েছেন।