পাইরেসি ‘সম্রাট’ ও ইউনানীর মালিকসহ আটক ৯

 
রাজধানীর গুলিস্তান এলাকা থেকে চলচ্চিত্রের অডিও-ভিডিও পাইরেসি সম্রাট সাগর ওরফে জনি চৌকিদার ও ইউনানী হারবালের মালিক হাকিমসহ মোট নয়জনকে আটক করেছে র‌্যাব। বুধবার গণমাধ্যমে পাঠানো এসএমএসে এই তথ্য জানানো হয়েছে।
 
র‌্যাব-৩ জানিয়েছে, অভিযান চালানোর সময় ২৫ হাজার পাইরেটেড সিডি-ডিভিডি, দুইটি বিদেশি পিস্তল, ইয়াবা, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ পাইরেসি তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।