নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু
স্পোর্টস রিপোর্টার
নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশে পথ সহজ করে দিয়েছে নেপাল। গতকাল নেপালের বিরাটনগরে শুরু হওয়া নারী সাফের উদ্বোধণী খেলায় নেপাল ৩-০ গোলে ভুটানকে হারিয়েছে। এই জয়ে একই গ্রুপে থাকা বাংলাদেশ যদি আগামীকাল ভুটানকে হারাতে পারে তাহলে ভুটানের বিদায় এবং বাংলাদেশ সেমিফাইনালে উঠে যাবে, সঙ্গে হিমালয়ের দেশ নেপালও সেমিফাইনালের টিকিট পেয়ে যাবে। আজকের খেলা ঃ ভারত ও মালদ্বীপ।