বিদ্যুৎ চুরির দায়ে ২১ লাখ টাকা জরিমানা

নীলফামারীর সৈয়দপুরে বিদ্যুৎ চুরি করে আটোবাইক চার্জ করার সময় একটি গুল কারখানার মালিককে ২১ লাখ জরিমানা করেছে বিদ্যুৎ বিভাগ। বুধবার সকালে এ জরিমানা করা হয়। এই অর্থ আদায়ের জন্য রংপুরের বিদ্যুৎ আদালতেও মামলা দায়ের করা হয়েছে। 
 
শহরের উপকন্ঠে সোনাপুকুরে স্টার এবং ওয়ান স্টার গুল ফ্যাক্টরির মালিক সাজ্জাদ হোসেন তামাক ক্রাশের জন্য কারখানা গড়ে তোলেন। সেখানে অবৈধভাবে বিদ্যুৎ চুরি করে নিয়মিতভাবে আটোবাইক চার্জ দেয়া হচ্ছিল দীর্ঘদিন থেকে। এ রকম অভিযোগ পেয়ে সৈয়দপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী জিন্নাহ বিদ্যুৎবিভাগের লোকজন নিয়ে কারখানায় অভিযান চালান। এ সময় প্রায় ৭৫টি আটোবাইক চর্জের ঘটনা হাতেনাতে ধরে ফেলেন। তাই ২১ লাখ টাকা জরিমানা করে ওই অর্থ আদায়ের জন্য বিদ্যুৎ আদালতে মামলা করা হয়।
 
সৈয়দপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎ চুরি রোধে অভিযান অব্যাহত থাকবে।