মেহেরপুরে পলাতক দুই আসামি গ্রেফতার

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামে অভিযান চালিয়ে গেজু শেখ (৩৫) ও খোকন শেখ (৩২) নামের দুই মাসের সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে মেহেরপুর সদর থানার এসআই রফিকুলে নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত দুই সহোদর একই গ্রামের কেসমত আলীর শেখের ছেলে।
 
এসআই রফিক বলেন, 'জিআর ২৪৮/০৮ মামলায় দুই সহোদরকে দুই মাস করে সাজা দেন আদালতের বিচারক। এরপর থেকে তারা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়।'