বুড়িগঙ্গা থেকে নবজাতকের লাশ উদ্ধার

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের বুড়িগঙ্গা নদী থেকে বুধবার অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে বুড়িগঙ্গা নদীতে নবজাতকের ভাসমান লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. সামসুল আলম লাশটি উদ্ধার করে।