গাংনীর ৪৩নং শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষককে বুধবার কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিদ্যালয়ে অনুপস্থিত ও দেরি করে বিদ্যালয়ে উপস্থিত হওয়ায় কারণে তাদের এ নোটিশ দেয়া হয়।
জানা গেছে, ওই বিদ্যালয়ের শিক্ষকরা সঠিক সময়ে বিদ্যালয়ে গমন ও প্রস্থান করেন না। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক উপস্থিত হন। সাড়ে ১০টার সময় উপস্থিত হন শিক্ষক জুলেখা খাতুন। একইভাবে সেকেন্দার আলী ও তানভীর কবীর বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। সংবাদ পেয়ে সহকারী শিক্ষা অফিসার মশিউর রহমান ও আবু হাসান বিদ্যালয়ে গিয়ে ঘটনার সত্যতা পান। পরে ওই তিন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেন।