চাঁদাবাজির প্রতিবাদে কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্মল পাল বলেন, বিভিন্ন সংগঠনের নামে-বেনামে পণ্যবাহী পরিবহনকে আসতে-যেতে চাঁদা দিতে হয়। এর প্রতিবাদে বুধবার সকাল থেকে স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।
অ্যাসোসিয়েশনের সভাপতি জামাল হোসেন বলেন, রবিবার বিবিরবাজার স্থলবন্দর আমদানি ও রফতানিকারক সমিতি এবং আমাদের অ্যাসোসিয়েশনের যৌথ সভায় অবৈধ চাঁদা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক বুধবার থেকে বিবিরবাজার স্থলবন্দরের মাধ্যমে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।