মেহেরপুরের মুজিবনগরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবির ৯ সদস্যর প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন চুয়াডাঙ্গা ৬ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মনিরুজ্জামান।
সীমান্ত হত্যা বন্ধ, মাদক, নারী ও শিশু পাচার প্রতিরোধ বিষয়ে মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্সে সূর্যদয় রেস্ট হাউজে ব্যাটালিয়ন পর্যায়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে (বিএসএফ) পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
অপরদিকে বিএসএফ’র ১৪ সদস্যর প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ১৫ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট সুকুমার। সীমান্ত হত্যা বন্ধসহ সীমান্তের গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান ৬ বিজিবি পরিচালক লে. কর্ণেল মনিরুজ্জামান।